সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে দশ বছরে বাংলাদেশি বেড়েছে ১০ গুণ

news-image

পর্তুগাল প্রতিনিধি : পর্তুগালে গত দশ বছরে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা বেড়েছে প্রায় ১০ গুণ। দেশটির সর্বশেষ আদমশুমারি অনুসারে এ তথ্য জানা গেছে। দেশটিতে ২০১১ সালে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা ছিল ৮৫৩ জন যা দশ বছরে বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৫০ জন।

দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (আইএনই) প্রকাশিত ২০২১ সালের আদমশুমারির তথ্য অনুসারে, পর্তুগালে গত ১০ বছরে বিদেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে দেশটিতে বিদেশি নাগরিকের পরিমাণ ৫ লাখ ৪২ হাজার ৩১৪ জন। যা মোট জনসংখ্যার ৫.২ শতাংশ। ২০১১ সালে এই সংখ্যা ছিল ৩.৭ শতাংশ।

পর্তুগালের আদমশুমারি অনুযায়ী দেশটির ব্রাজিলিয়ান নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। বর্তমানে দেশটিতে ১ লাখ ৯৯ হাজার ৮১০ জন ব্রাজিলিয়ান বসবাস করেন। যা মোট বিদেশি নাগরিদের ৩৬. ৮ শতাংশ। এর পরেই রয়েছেন অ্যাঙ্গোলান। তাদের সংখ্যা ৩১ হাজার ৫৫৬ জন (৫.৮%) এবং কেপ ভার্ডিয়ান রয়েছেন ২৭ হাজার ১৪৪ জন (৫%) ।

দেশটির আদমশুমারি অনুযায়ী এশিয়ার দেশগুলোর নেপালের নাগরিক সর্বোচ্চ। ২০১১ সালে দেশটিতে নেপালি নাগরিক ছিলেন ৯৫৯ জন যা বেড়ে ২০২১ সালে এসে দাঁড়িয়েছে ১৩ হাজার ২২৪ জন।

২০২১ সালের আদমশুমারিতে আরও দেখা গেছে, গত ১০ বছরে ১ কোটি ৬ লাখ ৮ হাজার ৯৪ জন পর্তুগিজ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্তুগালে ফিরে এসেছেন।

 

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত