সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলেমদের কারাগারে রাখার কারণ জানতে চাইলেন ডা. জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আলেমদেরকে আপনারা দুই বছরের বেশি সময় ধরে কারাগারে রেখেছেন। তাদের অপরাধ কী? অপরাধ, নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এটা কোনো অপরাধ হতে পারে? যার কারণে দুই বছর আপনি আটকে রাখবেন?’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন দলটির প্রধান উপদেষ্টা জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘হেফাজতকে ডেকে চা খাওয়াচ্ছেন।‌ বিষয়টা কি ঘুষ দিয়ে রাজনীতি করতে চান?’

প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এটা মনে করবেন না, আপনি ছাড়া দেশ চলবে না। এটা হতে পারে না।’

বিএনপির উদ্দেশে জাফরুল্লাহ বলেন, ‘২৭ দফা বাস্তবায়ন করতে হলে অন্য দলগুলো সঙ্গে নিয়ে এখনই ঘোষণা করতে হবে যে তারা দু-চারজন করে সংসদ সদস্য পাবে।‌ কারণ, শত ফুল ফুটলেই জাতি বিকশিত হয়। কেউ খাবে কেউ খাবে না, সেটা হতে পারে না।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ অনুষ্ঠানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলনের ১৮ জন নেতা ভাসানী অনুসারী পরিষদে যোগ দেন।

 

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত