শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে দল পেলেন লিটন ও সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেলেন লিটন দাস। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে আইপিএলের মিনি নিলামের প্রথম দফার ডাকে অবিক্রিত ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও সাকিব আল হাসান। তবে দ্বিতীয় দফায় কপাল খুলেছে দুজনেরই।

লিটন দাসের পাশাপাশি এবার আইপিএলে কলকাতার হয়ে খেলবেন সাকিব। সাকিবকে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে কেকেআর। এই দলের হয়ে দুইবার শিরোপা জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবারই প্রথমবারের মতো আইপিএলে খেলবেন লিটন। সপ্তম বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ মিলছে এই তারকা ওপেনারের।

বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেলেন লিটন। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজার হাত ধরে বাংলাদেশে আইপিএলের দরজা খোলে। তাকে নিয়েছিল কলকাতা। পরের বছর আব্দুর রাজ্জাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মোহাম্মদ আশরাফুলকে মুম্বাই ইন্ডিয়ানস নেয়। সেই ধারাবাহিকতায় সাকিব, তামিম সুযোগ পেয়েছিলেন। সাকিব কেবল টানা সুযোগ পেয়েছেন। তামিম ম্যাচ খেলার সুযোগও পাননি। এরপর মোস্তাফিজুর রহমান যোগ দিয়ে তালিকা লম্বা করেন। সেখানে এবার যোগ দিলেন লিটন। মোস্তাফিজকে এ বছর রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। লিটনের পাশাপাশি তার খেলাও নিশ্চিত হয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ