,

হুমকির মুখে শাহরুখ খান

news-image

বিনোদন ডেস্ক : নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’। সিনেমাটি নিয়ে ভারতজুড়ে বিক্ষোভের মধ্যে শাহরুখকে সামনে পেলে পুড়িয়ে মারার হুমকি দিলেন অযোধ্যার এক সাধু। কয়েক দিন ধরেই অযোধ্যা শহরে এ সিনেমার বিরুদ্ধে প্রতিবাদ করছেন শহরের গুটিকয়েক সাধু। বিক্ষোভের মধ্যে শাহরুখ খানের পোস্টার পুড়িয়ে পরমহংস আচার্য নামের এক সাধুর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে পরমহংসকে বলতে শোনা যায়, ‘আমরা এই সিনেমাকে প্রতিরোধ করব। আজ আমরা শাহরুখ খানের পোস্টার পোড়ালাম, যদি তাকে সামনে পাই, তাহলে তাকেও পুড়িয়ে মারব।’ সিনেমাটি বয়কটের আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে সিনেমার ‘বেশরম রং’ গান প্রকাশের পর অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের পোশাক নিয়ে আপত্তি তোলে কয়েকটি ধর্মীয় সংগঠন। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন। পরে তা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।

গত কয়েক দিনে ‘পাঠান’ সিনেমার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়েছে মুম্বাই পুলিশ স্টেশনে। সেসব অভিযোগে বলা হয়েছে, সিনেমায় দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে। সিনেমার প্রযোজক, নির্মাতা, অভিনয়শিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি তোলা হয়েছে।

বিজেপি নেতা ও কয়েকটি ধর্মীয় সংগঠন শাহরুখ খানের বিরুদ্ধে অবস্থান নিলেও বলিউডের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাহরুখ খান। ২৮তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাহরুখ খান সাংবাদিকদের বলেন, ‘সবাই আমার পাশে দাঁড়িয়েছে বলে আমি গর্বিত। এই সমর্থন প্রমাণ করে, বাইরের মানুষ যা-ই বলুক না কেন, আমরা ইতিবাচক থাকব।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির