শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে চালু হচ্ছে নাকে দেওয়া করোনার টিকা

news-image

অনলাইন ডেস্ক : চীনে করোনাভাইরাসের প্রকোপ আবারও বেড়ে যাওয়ায় ব্যাপক সতর্ক অবস্থানে ভারত। আজ শুক্রবার থেকে ভারতে ইন্ট্রা-ন্যাজাল (নাকে দেওয়া করোনার টিকা) চালু হচ্ছে। বুস্টার ডোজ হিসেবে এই টিকার অনুমোদন দিয়েছে ভারত সরকার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারত বায়োটেকের ইনকোভ্যাক নামের টিকা শুরুতে ভারতের বেসরকারি হাসপাতালগুলোতে ১৮ বছরের বেশি বয়সের মানুষজনকে দেওয়া হবে।

এদিকে ভারতের লোকজনকে করোনা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার কোভিড পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতজুড়ে করোনার নমুনা পরীক্ষা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন এবং সবাইকে মাস্ক পরারও পরামর্শ দিয়েছন।

চীনে করোনার নতুন বৃদ্ধিতে বিএফ.৭ ভ্যারিয়্যান্টের প্রাধান্যের কথা জানা গেছে। এটি নতুন কোনো ভ্যারিয়্যান্ট নয়, ওমিক্রন বিএ.৫-এর পার্শ্বভ্যারিয়্যান্ট। ভারতে এ পর্যন্ত চারজনের এই বিএফ.৭ শনাক্ত হয়েছে। দেশটির বিশেষজ্ঞরা এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে ভারতে করোনা শনাক্তের সংখ্যা কমতির দিকেই রয়েছে। ১৯ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহটিতে করোনায় ভারতের ১৫৮ জনের মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া