,

সীলগালা করা গুদাম থেকে ১১২৪ বস্তা চাল হাওয়া!

news-image

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দির কালিতলায় শাহীন আলমের গুদামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১১৩০ বস্তা চাল অবৈধভাবে মজুদ করায় গত ৩০ নভেম্বর গুদামটি সিলগালা করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সিলগালা খোলার পর সেখানে মাত্র ছয় বস্তা চাল মিলেছে।

বাকি ১১২৪ বস্তা চাল না পাওয়ায় স্থানীয় খাদ্য কর্মকর্তা থানায় মামলা করেছেন। তবে মামলায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিলগালা করা গুদামের তালা খুলে তদন্ত করে সন্ধ্যায় পুনরায় গুদাম সিলগালা করে দিয়েছে প্রশাসন। তবে অভিযানকালে সংবাদকর্মীদের গুদামঘর থেকে বের করে দেওয়া হয়।

জানা গেছে, অবৈধভাবে চাল মজুদ করা, কৃষি বিপণন নিবন্ধন এবং ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় ৩০ নভেম্বর সারিয়াকান্দির পৌর এলাকার বাগবেড় গ্রামের শাহিন আলমের চালের গুদামে অভিযান চালান বগুড়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। ঘটনাস্থলে শাহিন আলমের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। পরে গুদাম সিলগালা করে দেওয়া হয়। বৃহস্পতিবার গুদামে উপস্থিত হয়ে সিলগালা খোলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান, বগুড়া জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল হক, কারিগরি খাদ্য পরিদর্শক মো. মাহবুবুল হক, সারিয়াকান্দি থানার পরিদর্শক আশরাফুল আলমসহ প্রশাসনের একাধিক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। স্থানীয় সংবাদকর্মীরা গুদামটির ভেতরে প্রবেশ করলে তাদের বের করে দেওয়া হয়। দুই ঘণ্টা পর গুদামঘরটি ফের সিলগালা করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান সমকালকে বলেন, ‘১১৩০ বস্তা চালসহ গুদামের তালা এর আগে সিলগালা করা হয়েছিল। গতকাল বৃহম্পতিবার বিকেলে গুদামের সিলগালা খুলে মাত্র ছয় বস্তা চাল পাওয়া গেছে।’

শুক্রবার দুপুরে ইউএনও মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘১১৩০ বস্তার মধ্যে মাত্র ছয় বস্তা চাল পাওয়ার ঘটনা সত্য। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান বাদী হয়ে থানায় অঞ্জাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।’

এর আগে গত ৩০ নভেম্বর সমকাল অনলাইনে প্রকাশিত খবরে গুদামটি শাহাদৎ হোসেনের বলে উল্লেখ করা হয়। পরে জানা যায়, এটি শাহাদৎ হোসেনের ভাই শাহীন আলমের।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ