আইপিএলের নিলাম আজ, তালিকায় বাংলাদেশের যে ৪ ক্রিকেটার

news-image

ক্রীড়া ডেস্ক : ভারতের জনপ্রিয় ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইপিএল) ২০২৩-এর অকশন আজ। এবারের আইপিএলে ১০ দল অংশ নিচ্ছে। আজ সেই ১০ দল অকশনে অংশ নেবে। বাংলাদেশ সময় দুপুর ৩টায় আইপিএলের অকশন শুরু হবে। স্টার স্পোর্টস অকশনটি সরসরি দেখাবে।

আইপিএলের নিলামে নাম ছিল ছয় বাংলাদেশি ক্রিকেটারের। তবে মোস্তাফিজকে ধরে রেখেছে তার দল রাজস্থান রয়্যালস। সেখান থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

আইপিএলের মিনি অকশনের আসর বসছে কোচিতে। ১০ দল সর্বাধিক ৮৭ জন ক্রিকেটারকে নিতে পারবে। তাদের মধ্যে সর্বাধিক ৩০ জন বিদেশিকে নেওয়া যাবে। ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। এবারের মিনি অকশনের আগে সেই আইপিএলের মুকুটে যোগ হয়েছে নয়া পালক।

তারকা ক্রিকেটারদের তুলে নিয়ে সব দলই মোটামুটি ঘর গুছিয়ে নিয়েছে। ফ্রাঞ্চাইজিগুলো ঘর গুছিয়ে নেওয়ার পরও বেশ করেকজন বিদেশি তারকা ক্রিকেটার পড়ে রয়েছেন। যেমন ইংল্যান্ডের বেন স্টোকস, স্যাম কারেন, অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, বাংলাদেশের সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর কোচিতে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে নিলাম। গত আইপিএলে দুই কোটি রুপির ক্যাটাগরিতে ছিলেন সাকিব। তবে নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবার দেড় কোটি রুপির ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের অলরাউন্ডার। লিটন, তাসকিন ও আফিফ আছেন ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে। নিলামের জন্য সংক্ষিপ্ত তালিকায় থাকা ৪০৫ ক্রিকেটারের মধ্যে ভারতীয় ২৭৩ ও বিদেশি ১৩২ জন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান