সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে কাঁপছে নওগাঁ, সর্বনিম্ন তাপমাত্রার রের্কড

news-image

নিজস্ব প্রতিবেদক : মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চল। সূর্যের দেখা পাওয়া যায় না দিনের অনেকটা সময়। অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে সবদিক। ঠাণ্ডার চোখরাঙানি উপেক্ষা করে মানুষকে তবুও বাইরে আসতে হয় জীবিকার প্রয়োজনে। দিনের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁবাসীরা।

আজ শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘন কুয়াশায় ঢেকে থাকায় সর্বস্তরের মানুষের জনজীবন স্থবির হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।দিনের বেলায়ও হেডলাইটের আলোয় চলছে যানবাহন।

নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ চলছে। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। এই শৈত্যপ্রবাহ আরও বেশ কিছু দিন থাকতে পারে আর তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা দেখা দিয়েছে। তীব্র কুয়াশা আর শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে তাই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে