,

২ জঙ্গি পালানো আমাদের ব্যর্থতা: র‌্যাব মহাপরিচালক

news-image

নিউজ ডেস্ক : আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি পালানো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলে স্বীকার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ‍উপলক্ষে শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব মহাপরিচালক।

তিনি বলেন, ‘দুই জঙ্গি পালানো আমাদের ব্যর্থতা। আমাদের অভিযান চলছে। জঙ্গি তৎপরতা যেমন আছে, আমাদের অভিযানও আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজনৈতিক অপশক্তি রুখতে বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনো অবস্থা সৃষ্টি হবে না।,

সম্মেলনের নিরাপত্তা নিয়ে এম খুরশীদ হোসেন বলেন, সম্মেলনের সার্বিক দিক মনিটরিং করেছি। বিভিন্ন পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল, প্যাট্রোলিং টিম, কমান্ডো ফোর্স দায়িত্ব পালন করবে। সম্মেলনে আগতদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড