,

পুজারাকেও সাজঘরে পাঠালেন তাইজুল

news-image

স্পোর্টস ডেস্ক : আগেরদিন ৮ ওভার খেলে ১৯ রান তুলে কোনো উইকেট হারায়নি ভারত। তবে আজ শুক্রবার দিনের শুরুতেই ভারতের দুই ওপেনারকে তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। পরে কোহলিকে নিয়ে জুটি বাঁধা পুজারাকেও লাঞ্চের আগে সাজঘরে ফেরত পাঠান এই স্পিনার।

তাইজুল ইসলামের বল ডিফেন্স করেছিলেন পুজারা। তার মাঝব‌্যাটে লেগে বল যায় শর্ট লেগে। সেখানে মুমিনুল নিচু হয়ে বল তালুবন্দি করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান। বিরাট কোহলি ১৭ ও রিশভ পান্ট ১০ রানে অপরাজিত আছেন।

দিনের শুরুতে ভারতের অধিনায়ক লোকেশ রাহুলকে ফেরান তাইজুল। তারবল এগিয়ে এসে ফরোয়ার্ড ডিফেন্স করেছিলেন। বল তার প্যাডে আঘাত করে। তাইজুলের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলে রায় বাংলাদেশে পক্ষে আসে। পরের ওভারে গিলের উইকেট হারায় ভারত। তাইজুলের হাফ ভলি বল সুইপ করেছিলেন। বল মিস করে এলবিডব্লিউ হন গিল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াসে গতকাল শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৭ রানে অল-আউট হয়ে যায়। দলের পক্ষে মোমিনুল হক সর্বোচ্চ ৮৪ রান করেন। এছাড়া মুশফিকুর রহিম ২৬, লিটন দাস ২৫, নাজমুল হোসাইন শান্ত ২৪, সাকিব আল হাসান ১৬, জাকির হাসান ১৫ ও মেহেদি হাসান মিরাজ ১৫ রান করেন। ভারতের উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন ৪টি করে উইকেট নেন।

শেষ বিকেলে ব্যাট করতে নামেন ভারতের দুই ওপেনার শুভমান গিল ও লোকেশ রাহুল। তারা অবিচ্ছিন্ন থেকে স্কোরবোর্ডে ১৯ রান যোগ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড