ছাত্রলীগকে সুসংগঠিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ চার ইউনিটের নতুন দায়িত্ব পাওয়া শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি তাদের ছাত্রলীগকে সুসংগঠিত করার নির্দেশ দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

শেখ ইনান বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছেন। এ সময় তিনি ছাত্রলীগকে সুসংগঠিত করতে আমাদের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি আমাদের ইতিবাচক কাজ করারও পরামর্শ দিয়েছেন। এরপর তিনি আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন।’

তানভীর হাসান সৈকত বলেন, ‘আমরা সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি। তিনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর তিনি আমাদের আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন।’

নতুন দায়িত্ব পাওয়া নেতাদের সঙ্গে ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান