,

জামালপুরে বুদ্ধি প্রতিবন্ধি নারীকে ধর্ষণ

news-image

জামালপুর প্রতিনিধি : ভিক্ষুক পরিবারের তালাকপ্রাপ্তা এক বুদ্ধি প্রতিবন্ধি নারী ধর্ষণের শিকার হয়েছেন। জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম আড়ংহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রতিবেশী চাচা রেজাউল করিমের (২৫) নামে সদর থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

ধর্ষিতা ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চলছে পুলিশি অভিযান।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী বুদ্ধি প্রতিবন্ধি হওয়ায় সম্প্রতি তাকে তালাক দেন তার স্বামী। তালাকের পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকেন। তার পিতামাতা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। এক ভাই দিনমজুর। ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী নূরুল ইসলামের ছেলে রেজাউল করিম এসে গল্প শুরু করেন। প্রতিবেশী রেজাউল সম্পর্কে ওই নারীর চাচা। একপর্যায়ে ওই নারীকে তাদের শোয়ার কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন রেজাউল।

ভিক্ষা শেষে বাবা-মা বাড়িতে এলে তাঁদের ঘটনাটি জানান ধর্ষণের শিকার ওই নারী। তারা এলাকার মাতব্বরদের জানালে আপোষ-মীমাংসার নামে কালক্ষেপ করেন। অবশেষে বুধবার ধর্ষিতার ভাই পারভেজ (১৯) বাদী হয়ে জামালপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির