,

অগ্নিদগ্ধ হয়ে কয়েদির মৃত্যু

news-image

কেরানীগঞ্জ প্রতিনিধি : শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মো. জাহাঙ্গীর আলম (২৫) নামে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। মৃত জাহাঙ্গীর কক্সবাজারের টেকনাফ থানার পুরাতন পল্লান গ্রামের বাসিন্দা।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জাহাঙ্গীরের শরীরের ৭৫ শতাংশ পুরে গিয়েছিল। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, ‘গত শনিবার কক্সবাজার জেলা কারাগারে জাহাঙ্গীর অগ্নিদগ্ধ হলে প্রথমে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গত রোববার বিকেলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ সময় আমরা তাকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা গেছেন। জাহাঙ্গীর একটি মাদক মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন। গত বছরের মে মাস থেকে জাহাঙ্গীর কক্সবাজার জেলা কারাগারে ছিলেন।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯