সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উরফি জাভেদকে ধর্ষণের পর খুন করার হুমকি!

news-image

বিনোদন ডেস্ক : সময় খারাপ যাচ্ছে বলিউড অভিনেত্রী উরফি জাভেদের। সম্প্রতি দুবাইয়ে গিয়ে পুলিশের হাতে আটক হন তিনি। পরে ছাড়া পেলেও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে। এবার ধর্ষণ ও খুনের হুমকি পেলেন তিনি! তবে হুমকিদাতাকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে- হোয়াটসঅ্যাপে উরফিকে ধর্ষণ করার এবং খুন করার হুমকি দেন নবীন গিরি নামের এক যুবক। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন উরফি। সে অভিযোগ আজ বৃহস্পতিবার নবীন গিরিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি জাভেদ। পরে ‘বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন তিনি। তবে সেসব এখন অতীত। কাজ করেছেন হিন্দি ওয়েব সিরিজেও। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

 

এ জাতীয় আরও খবর

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য