,

বিএনপির সঙ্গে নতুন করে সংলাপের সুযোগ নেই: সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সঙ্গে নতুন করে সংলাপের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন,‌ ‘বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তারা সেই অনুরোধ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। বিএনপি নির্দলীয় সরকারের অধীনে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে অনড়। এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন করে বিএনপি কিংবা অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সুযোগ নেই।’

বিএনপির ছেড়ে দেওয়া পাঁচ আসনে ভোটগ্রহণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘সম্প্রতি বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনগুলোতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন গ্রহণ করা হবে। তবে ওইসব কেন্দ্রে সিসিটিভি স্থাপনের আর্থিক সঙ্গতি কমিশনের আপাতত নেই।’

আগামী নির্বাচনে ৫০ আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ সম্ভব জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নতুন ইভিএম মেশিন কেনার জন্য এরইমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং যাচাই-বাছাই চলছে। তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করছে। বর্তমানে জাতীয় নির্বাচনে আমাদের ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে।’

পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম প্রমুখ।

সিইসি হাবিবুল আউয়াল বর্তমানে তিনদিনের সফরে পটুয়াখালীতে অবস্থান করছেন। আজ বিকেলে তিনি কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন করবেন। আগামীকাল শুক্রবার ঢাকার উদ্দেশে রওনা হবেন সিইসি।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি