সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেল চালুর দিনে টিকিট কেটে প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৮ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে তিনি এই পরিবহন ব্যবস্থা উদ্বোধন করবেন।

সড়ক বিভাগের সচিব ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী এ তথ্য জানিয়েছেন।

দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধন হবে এদিন। নিরাপত্তার কারণে উদ্বোধনের দিন শুধু প্রধানমন্ত্রী ও তার সঙ্গী ভিভিআইপিরাই মেট্রোরেলে উঠবেন। সাধারণ যাত্রীরা উদ্বোধনের পরদিন ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেলে উঠতে পারবেন।

এদিকে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক জানান, ২৯ ডিসেম্বর থেকে র‌্যাপিড পাস ও সাধারণ টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। র‌্যাপিড পাস ১০ বছরের জন্য দেওয়া হবে। এজন্য অনলাইনে আবেদন করতে হবে।

তিনি জানান, প্রতিদিন সকালে চার ঘণ্টা চলবে মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে আসতে মাঝে শুধু পল্লবী স্টেশনে থামবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এর আগে জানান, ১২টি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত করা হলেও ১০টিতে সরাসরি যাত্রী পরিবহন করা হবে। বাকি দুটি যেকোনো সময় চলাচলের জন্য ডিপোতে প্রস্তুত থাকবে। ট্রেন দুটি পরিচালনার কর্মকর্তারাও প্রস্তুত থাকবেন। যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়, সেদিক মাথায় রেখে সবসময় ব্যাকআপ রাখতে হয়।

যাত্রী পরিবহনের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক চর্চায় উদ্বোধনের পর প্রথম দিন থেকেই মেট্রোরেলে পরিপূর্ণভাবে যাত্রী পরিবহন করা হয় না। পর্যায়ক্রমে যাত্রী বহন বাড়াতে হবে। পরবর্তী দুই মাসের মধ্যে শতভাগ যাত্রী পরিবহন করা যাবে।

জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কাজ চলমান। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করা হবে ২৮ ডিসেম্বর। এই রুট চালু হওয়ার পর আগারগাঁও থেকে যাত্রী পরিবহনে মেট্রো স্টেশন এলাকায় বিআরটিসির ডিপো থাকবে। ট্রেন থেকে নামা যাত্রীদের পরিবহনে কাজ করবে বিআরটিসির বাস সার্ভিস।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে