,

ফুলছড়িতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

news-image

ফুলছড়ি(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রাদিয়া আকতার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বোচার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাদিয়া আকতার জামালপুর জেলার সানন্দাবাড়ি এলাকার আবু সাঈদ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশু রাদিয়া তার বাবা মায়ের সঙ্গে বোচার বাজার এলাকায় মামার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য নানার বাড়িতে আসেন। সকালে বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় পিছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় সে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উদাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মকবুল হোসেন ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কায় শিশু রাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির