,

ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত চীনের এই সংগীতশিল্পী!

news-image

ইচ্ছাকৃতভাবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চীনের এক গায়িকা তথা গীতিকার জেন জাং। এমন তথ্য তিনি নিজেই জানিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

চীনে করোনার নতুন ঢেউ যখন তুঙ্গে তখনই এমন তথ্য ফাঁস করেছেন জেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে তিনি।

দেশটির বিখ্যাত গায়িকা জেন নিজেই সোশ্যাল মিডিয়া ‘ওয়েবো’তে লিখেছেন, ক্রিসমাস ও নববর্ষের অনুষ্ঠানে তার কনসার্ট রয়েছে। সেখানে গেলে করোনা আক্রান্ত হয়ে যেতে পারেন, এই ভয়ে তিনি আগেভাগেই করোনা আক্রান্ত বন্ধুদের সঙ্গে দেখা করেন। সেখান থেকেই তিনি নিজে করোনা আক্রান্ত হন।

৩৮ বছরের ওই গায়িকা আরও জানান, বন্ধুদের সঙ্গে দেখা করার পরই তার জ্বর আসে, গলা ও শরীরে ব্যাথা শুরু হয়। তবে গায়িকার দাবি, এসব উপসর্গ শুধু একদিনের জন্যই ছিল। এরপর থেকে তার কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতা হয়নি। কোনো ওষুধ ছাড়াই শুধু প্রচুর পানি ও ভিটাামিন-সি খেয়েই তিনি সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে গায়িকার পোস্ট ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। নেটিজেনরা তীব্র সমালোচনা করে বলেন, যেখানে গোটা দেশ করোনার সঙ্গে লড়াই করছে, সেখানে আপনি ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত হচ্ছেন। চূড়ান্ত সমালোচনার মুখে পড়ে গায়িকা পোস্ট ডিলিট করে দেন। পরে তিনি প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড