,

মেসিদের বিশ্বজয়ে স্টেডিয়ামে পোশাক ‍খোলা সেই ২ তরুণী এখন কোথায়

news-image

স্পোর্টস ডেস্ক : অন্য যেকোনো বিশ্বকাপ থেকে এবারের আসরে অনেক কড়াকড়ি ছিল। রক্ষণশীল কাতারের বিভিন্ন কঠোর আইন সম্পর্কে সচেতন করে দেওয়া হয়েছিল খেলতে আসা দল ও সমর্থকদের। আইন না মানলে শাস্তির বিধানও ছিল। তবে ফাইনালে পোশাক খুলেও ছাড় পেয়ে গেলেন আর্জেন্টিনার দুই তরুণী।

গত রোববার লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতেন লিওনেল মেসিরা। নিজ দেশের জয়ের আনন্দে টি-শার্ট খুলে ফেলেছিলেন আর্জেন্টিনার দুই তরুণী। তবে কাতারের আইন অনুযায়ী নারীরা খোলামেলা ও শরীর চাপা পোশাক পরতে পারেন না। কিন্তু আইনি ঝুঁকির কথা জেনেও শরীরের ওপরের অংশ অনাবৃত করেছিলেন তারা।

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দুই তরুণীর উচ্ছ্বাসের ছবি। তারা নিজেরাও একাধিক খোলামেলা ছবি পোস্ট করেছিলেন। তবে অনেকেই মনে ভেবেছিলেন, তারা সমস্যায় পড়তে যাচ্ছেন। কাতারের কড়া আইনের জাল ছিঁড়ে তাদের দেশে ফেরা সহজ হবে না।

অথচ তারা নির্বিঘ্নেই আর্জেন্টিনা ফিরে গেছেন। এমনকি দেশে ফেরার সময় বিমানের মধ্যে নিজেদের ছবিও দিয়েছেন তারা। ক্যাপশনে লিখেছেন, কাতার সফর তারা দারুণ উপভোগ করেছেন।

এদিকে ধারণা করা হচ্ছে, বিষয়টি কোনোভাবে কাতার প্রশাসনের নজর এড়িয়ে গিয়েছে বা বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় কাতার প্রশাসন আর বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড