,

বিশ্বকাপের বাজে একাদশে রোনালদোর সঙ্গে যারা আছেন

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপটা মোটেই ভালো যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। ব্যক্তিগতভাবে তেমন কোনো পারফরম্যান্স ছড়াতে পারেননি। এছাড়া কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচনার মুখে পড়েছেন পর্তুগালের অধিনায়ক। ফলে আসরের বাজে একাদশে জায়গা পেলেন তিনি।

সম্প্রতি সোফাস্কোর নামের একটি খেলার অ্যাপে বিশ্বকাপের সেরা ও বাজে একাদশ বাছাই করেছে। সেই তালিকায় রোনালদো ১০-এ পেয়েছেন ৬.৪৬। যেখানে প্রতিযোগিতায় পেনাল্টি থেকে মাত্র একটি গোল করেছেন তিনি।

বাজে পারফরম্যান্সের কারণে রোনালদোকে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশেও তাকে রাখেননি দলের কোচ ফের্নান্দো স্যান্তোস। বদলি হিসাবে নেমেও বিশেষ কিছু করতে পারেননি। তাই তাকে বাজে একাদশে রাখা হয়েছে।

এই একাদশে অবশ্য রোনালদো ছাড়াও জায়গা পেয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। তিনিও এবারের বিশ্বকাপে ভালো খেলতে পারেননি। টাইব্রেকারে গোল করা ছাড়া আর্জেন্টিনার জয়ে বিশেষ ভূমিকা নিতে পারেননি তিনি। সৌদি আরবের কাছে হারের পর থেকে তাঁকে প্রথম একাদশেও রাখেননি কোচ লিয়োনেল স্কালোনি। তাকে ৬.৩৫ নম্বর দেওয়া হয়েছে।

সোফাস্কোরের করা বিশ্বকাপের বাজে একাদশ: মেন্দি (সেনেগাল),ডেস্ট (যুক্তরাষ্ট্র), গ্লিক (পোল্যান্ড), দায়ালো (সেনেগাল), বেরেসজিনস্কি (পোল্যান্ড), লেকি (অস্ট্রেলিয়া), হোয়াং (দক্ষিণ কোরিয়া), আরভিন (অস্ট্রেলিয়া), ভার্গাস (সুইজারল্যান্ড), রোনালদো (পর্তুগাল),মার্টিনেস (আর্জেন্টিনা)।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড