,

টানা ২ ওভারে জাকির-শান্তর বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং পাওয়া টাইগাররা উদ্বোধনী জুটিতে ৩৯ রান তোলে। তবে পর পর দুই ওভারে বাংলাদেশের দুই ওপেনার বিদায় নিয়েছেন। প্রথম টেস্টে অভিষেক সেঞ্চুরি করা জাকির হাসানকে লোকেল রাহুলের ক্যাচে ফেরান জয়দেব উনাদকাট। ১৫তম ওভারের শেষ বলে দলীয় ৩৯ রানে মাথায় ১৫ রান করে মাঠ ছাড়েন জাকির। পরের ওভারের পঞ্চম বলে রবীচন্দ্রন অশ্বিনের বলে এলবি হয়ে ফেরেন ২৪ রান করা নাজমুল হোসেন শান্ত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪২ রান করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশে ফিরেছেন মুমিনুল হক ও তাসকিন আহমেদ। তবে বাদ পড়েছেন ইয়াসির আলী ও এবাদত হোসেন।

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।

ভারত: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমন গিল, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড