শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেটকার দুর্ঘটনার পর ট্রেনে কাটা পড়ে নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে প্রাইভেটকার দুর্ঘটনার পর রেললাইনে হাঁটাহাঁটির সময় ট্রেনে কাটা প‌ড়ে দু’জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। নিহতরা হ‌লেন পাবনার সাঁথিয়া উপ‌জেলার কা‌শিনাথপুর গ্রা‌মের চঞ্চল সিকদা‌রের ছে‌লে সাগর ও একই জেলার আহাম্মপুর গ্রা‌মের লিয়াকতের ছে‌লে সজীব।

বৃহস্প‌তিবার সকা‌লে তাদের মর‌দেহ উদ্ধার ক‌রে রেলও‌য়ে পু‌লি‌শ। এর আগে, গতকাল বুধবার রাত আড়াইটার দি‌কে ঢাকা-উত্তরবঙ্গ রেললাই‌নের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন টাঙ্গাইল রেলও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক। তিনি জানান, সকা‌লে মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়েছে।

স্থানীয়রা জানায়, গভীর রা‌তে প্রাই‌ভেটকারযো‌গে পাবনা যাচ্ছিলেন সাগর ও সজীব। প‌থে ঢাকা-বঙ্গবন্ধু‌ সেতুপূর্ব মহাসড়‌কের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় পৌঁছলে অজ্ঞাত এক বাস তাদের গাড়িটি ধাক্কা দেয়। এতে তা‌দের প্রাইভেটকার‌টি মহাসড়‌কের পা‌শে প‌ড়ে যায়। প‌রে তারা গাড়িটি উদ্ধা‌রের চেষ্টায় রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন। ওই সময় ট্রেনে কাটা প‌ড়ে মারা যান তারা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ