,

বস্তা ভর্তি পেয়ারার মধ্যে ২১৬ বোতল ফেনসিডিল

news-image

অনলাইন ডেস্ক : পিকআপভ্যান ভর্তি পেয়ারার মধ্যে থেকে ২১৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এসময় দুই মাদক বহনকারীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- দর্শনার ছয়ঘরিয়া মাঝপাড়া গ্রামের মৃত জয়নাল মণ্ডলের ছেলে হোসেন মণ্ডল (৩১) ও মাদারীপুর জেলার চাপাতলি গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে রাসেল শিকদার (৩২)।

বুধবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার পুলিশ হুলিয়ামারী গ্রামের গোলাপনগর তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। অভিযানে একটি পিকআপভ্যানের গতিরোধ করে তল্লাশি করা হয়। এসময় ওই পিকআপ ভ্যানে পেয়ারা ভর্তি বস্তার ভেতর থেকে ২১৬টি ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদকবহনকারী দুইজনকে আটক করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ওই চালানটি জব্দ করা হয়। পেয়ারা ভর্তি বস্তায় ফেনসিডিল ভরে কৌশলে পাচারকারীরা মাদক পাচার করছিল। তাদের আইনের আওতায় আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড