,

সড়ক থেকে সরে গেছেন চাকরিপ্রত্যাশীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) সনদধারী চাকরিপ্রত্যাশীরা রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়েছেন। বুধবার বিকেলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। তবে সড়ক ছেড়ে গেলেও তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে রওনা হন তারা। তবে শাহবাগ মোড়ে পুলিশের বাধায় সেখানেই বসে পড়েন তারা। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় পুলিশের পিটুনিতে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। আহতরা হলেন- প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাব্বির শেখ, শারমিন জাহান, গুলরুখ মনি, আনজিরা খাতুন, রাজিয়া সুলতানা রথি, শরিফুল ইসলাম।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, তারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য আন্দোলন করে আসছিলেন। আজকে তারা কিছু সময় শাহবাগ অবরোধ করে রাখেন। আমরা তাদের সরিয়ে দিয়েছি।

প্রসঙ্গত, গত ৫ জুন থেকে শাহবাগ সুফিয়া কামাল গণগ্রন্থাগারের সামনে কোটাবিহীন নীতিমালায় প্যানেলে নিয়োগের দাবিতে সকাল-সন্ধ্যা গণঅনশন করে আসছেন এনটিআরসিএ নিবন্ধিত চাকরিপ্রত্যাশীরা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯