,

সব ধর্মের মানুষ সমানভাবে উৎসব করবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সব ধর্মের মানুষের জন্যই কাজ করছে। সব ধর্মের মানুষ এ দেশে সমানভাবে ধর্মীয় উৎসব করবে। শান্তি-সত্যের পথ ধরে, সমান অধিকার নিয়ে সবাই দেশে বসবাস করবে।

তিনি বলেন, যিশু খ্রিস্টের আদর্শ ছিল সব সময় ন্যায় ও সত্যের জন্য। তিনি সব সময় শান্তি ও সত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। সত্য প্রতিষ্ঠা করা অনেক কঠিন একটা কাজ। তারপরও তিনি সেই সত্য প্রতিষ্ঠা করে গেছেন।

আগামী ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে বুধবার (২১ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময়ে তিনি এসব কথা বলেন।

খ্রিস্টান সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ এক হয়ে বসবাস করবে। যার যার ধর্ম সে পালন করবে, এতে কোনো বাধা নেই। উৎসবে সবাই এক হয়ে কাজ করবে। এ জন্যই আমি এই শ্লোগানটি দিয়েছি যে, ‘ধর্ম যার যার উৎসব সবার’। আর আমরা সেটা মেনে চলি।

সরকার প্রধান বলেন, দেশের উন্নয়নটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯