,

সড়কে কেউ ইচ্ছা করে মানুষকে মারে না: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়কে কেউ ইচ্ছা করে মানুষকে মারে না। তাই দুর্ঘটনার জন্য দায়ী চালকদের গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিন।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে দেশের ৫০টি জেলায় ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কোনো দুর্ঘটনা হলে যিনি দুর্ঘটনাকবলিত অনেক সময় জনগণ তাকে সাহায্য না করে গাড়ি চালককে মারধর করার শুরু করে এবং গণপিটুনিতে গাড়িচালক মারা যায়। এ কাজটা কেউ দয়া করে করবেন না। কেউ ইচ্ছা করে মানুষকে মারে না বা ইচ্ছা করে ধাক্কা দেয় না। যদি অপরাধ করে আপনারা ধরেন। থানায় দিয়ে দেন, পুলিশে দিয়ে দেন। তার বিচার হবে। আমরা সড়ক আইনও করে দিয়েছি এটা বিচারের জন্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ রাস্তায় পড়ে গেলে গণপিটুনির ভয়ে গাড়িচালক গাড়ি না থামিয়ে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে পারে যদিও যিনি পড়ে গিয়েছেন আরেকবার তার ওপর দিয়ে গাড়ি না গেলে হয়তো সে বেঁচেও যেতে পারত। এ ভীতিটা থেকে ড্রাইভারকে মুক্ত করতে হবে। এটা জনগনের দায়িত্ব।’

এ বিষয়ে জনগণকে সচেতন করতে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাসহ শিক্ষক, জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বারবার এটা বলতে হবে। এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।’

আজ ৫০টি জেলায় নির্মিত ২০২১ কিলোমিটার মহাসড়কের মধ্যে ২০৬ দশমিক ৫৪ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৬২১ দশমিক ৬৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১১৯৩ দশমিক ৩৪ কিলোমিটার জেলা মহাসড়কের উদ্বোধন করা হয়। এসব মহাসড়ক নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ১৪ হাজার ৯১৫ কোটি টাকা।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী টাঙ্গাইল ও খুলনা জেলা প্রান্তে সংযুক্ত হয়ে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯