,

শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি

news-image

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ নিয়ে বিক্ষোভ চলছে ভারতজুড়ে। সিনেমাটির বিরুদ্ধে প্রতিবাদ করছেন অযোধ্যা শহরের কয়েকজন সাধু। সেই বিক্ষোভে অংশ নিয়েছেন পরমহংস আচার্য নামের এক সাধু।

শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন পরমহংস। তার সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পরমহংস বলেন, ‘আমরা এই সিনেমাকে প্রতিরোধ করব। আজ আমরা শাহরুখ খানের পোস্টার পোড়ালাম, যদি তাকে সামনে পাই, তাহলে তাকেও পুড়িয়ে মারব।’ সিনেমাটি বয়কটের আহ্বান জানান তিনি।

পরমহংস আচার্য জানান, ছবিতে গেরুয়া রঙের অপমান করা হয়েছে। ক্রমাগত সনাতন ধর্মের অপমান করা হচ্ছে। শুধু তাই নয়, হিন্দুদের আবেগে আঘাত করা যেন একটা ধারাতে রূপান্তরিত হয়েছে।

শুধু গেরুয়া শিবির নয়, বেশ কয়েকটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল, এমনকি, কংগ্রেসের একাংশ ‘পাঠান’ নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার। বেশ কিছু মুসলিম সংগঠনও একই সুরে গলা মিলিয়েছে।

উল্লেখ্য, বিরতির পর ‘পাঠান’ সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন শাহরুখ। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সিনেমার গান ‘বেশরম রঙ’। সেই গানে গেরুয়া রঙের বিকিনিতে নেচেছেন দীপিকা পাড়ুকোন। তাতেই আপত্তি ভারতীয় হিন্দুদের।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না