নির্বাচন কমিশনের ওপর বিদেশি রাষ্ট্রের চাপ নেই: সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের ওপর বিদেশি কোনো রাষ্ট্রের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নির্বাচন কমিশনের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় বা বৈদেশিক কোনো চাপ নেই। বৈদেশিক রাষ্ট্রদূতরা যেসব মন্তব্য করছেন তা সরকার বুঝবে। এটি তাদের দ্বিপাক্ষিক বিষয়, এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমার কোনো মন্তব্য নেই।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা নির্বাচন করব। কোনো দলের প্রতি চাপ নেই, তবে সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। বিএনপি একটি গুরুত্বপূর্ণ দল। তারা এলে নির্বাচনটি আরও অধিক মাত্রায় প্রতিদ্বন্দ্বিতামূলক ও অংশগ্রহণমূলক হবে। আমরা অত্যন্ত আনন্দিত হবো যদি সব দল নির্বাচনে অংশগ্রহণ করে। সব দল অংশ নিলে অংশগ্রহণমূলক নির্বাচনের যে দাবি সেটি অধিক বাস্তবায়ন হবে।’

সিইসি বলেন, ‘নির্বাচনের আগে সবসময় আমাদের রাজনৈতিক পরিমণ্ডল একটু উত্তপ্ত হয়ে ওঠে। এতে হতাশ হওয়ার কিছু নেই। নির্বাচন আসতে আসতে রাজনৈতিক দূরত্ব কমে আসবে এবং নির্বাচনের অনুকূল পরিবেশ গড়ে উঠবে। আমি সবার প্রতি আহ্বান জানাই, যে করেই হোক আপনারা নির্বাচনে আসেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখেন।’

আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের যে সক্ষমতা আছে তাতে ৫০ থেকে ৬০টি আসনে ইভিএমে ভোটগ্রহণ সম্ভব। এর পরিধি বাড়াতে ইতোমধ্যে প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্পটির অনুমোদন হলে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হবে।’

তিনি বলেন, ‘কোনো কারণে ইভিএম দিয়ে প্রস্তুতি না নেওয়া গেলে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের সব প্রস্তুতি আমাদের রয়েছে। আর এই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।’

নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, আইডিইএ (প্রকল্প-২) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মাদ সায়েম, বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পটুয়াখালীর জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার সাইদুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো. আবুবকর সিদ্দিক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান