রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাটির নিচে পাওয়া গেল ৩০১ কেজির কষ্টিপাথরের মূর্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের ফুলবাড়ীতে মাটি খনন করতে গিয়ে ৩০১ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমড়া সীমান্ত এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন জানান, উপজেলার দক্ষিণ আমড়া মাঠে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ চলছিল। এ সময় আমড়া সীমান্ত এলাকার বাসিন্দা মো. মোকসেদুল ইসলাম মাটি খনন করতে গিয়ে একটি কষ্টিপাথরের মূর্তি দেখতে পান।

‘মূর্তি দেখতে পেয়ে তারা আমাকে জানায়। পরে বিষয়টি বিজিবি ও পুলিশ সদস্যদের জানানো হয়’, যোগ করেন চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী-২৯ বিজিবির অধিনায়ক (পিএসসি) মো. আলমগীর কবির জানান, খবর পেয়ে ফাঁড়ির কমান্ডার সুবেদার মো. শুকশাহ বিজিবির অন্য সদস্যদের নিয়ে মূর্তিটি উদ্ধার করেন। আইনগত প্রক্রিয়া শেষে কষ্টিপাথরের মূর্তিটি কাস্টমসে জমা দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী