সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বাংলার গায়েন বাঁধন মোদক

news-image

বিনোদন প্রতিবেদক : আরটিভির জনপ্রিয় রিয়েলেটি শো ‘বাংলার গায়েন সিজন ২’র চ্যাম্পিয়ন হয়েছেন বাঁধন মোদক। আর প্রথম রানার-আপ হয়েছেন যৌথভাবে শান্তা ইসলাম ও সাথী আক্তার। দ্বিতীয় রানার-আপ সোহেল ভেরো। গতকাল মঙ্গলবার রাত ৮টায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, ‘গত ১০ বছর ধরে বাংলা লোকগানে আধুনিক ইন্সট্রুমেন্টের ব্যবহারের ফলে তরুণ প্রজন্মের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। আরটিভি এর জন্য বিশেষভাবে অবদান রেখে যাচ্ছে। আরটিভির সব অনুষ্ঠানেই আমি আমন্ত্রিত হই এবং উপস্থিত হওয়ার চেষ্টা করি। তারা যেভাবে দেশপ্রেম ও সংস্কৃতিমূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’

বেঙ্গল সিমেন্ট নিবেদিত ‘বাংলার গায়েন সিজন ২’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সংগীত পরিচালক শওকত আলী ইমন ও ইমন সাহা এবং গীতিকবি কবির বকুল।

অনলাইনে ‘বাংলার গায়েন সিজন ২’র দেশি এবং বিদেশী শিল্পীদের আবেদন জমা হয় ২৭ হাজারের অধিক। সেখান থেকে বাছাইকৃত ৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ১৫০ জনকে নিয়ে স্টুডিও অডিশন রাউন্ড শুরু হয়। এরই ধারাবাহিকতায় ৬ জনকে নিয়ে অনুষ্ঠিত হয়ে গ্র্যান্ড ফিনালে।

চূড়ান্ত প্রতিযোগিতায় ছয় ফাইনালিস্টের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নোলক, কোনাল, রন্টি দাশ, রাশেদ, কিশোর ও আশিক। অনুষ্ঠান শেষ হয় ফলাফল ঘোষণা এবং আতশবাজির মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউলশিল্পী শফি মন্ডল, শিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা, আরটিভি অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, প্রাশাসন বিভাগের প্রধান মোহাম্মদ মাসুদুল আমিন, উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান, হেড অব মার্কেটিং সুদেব চন্দ্র ঘোষ প্রমুখ। আরজু আহমেদের প্রযোজনায় পুরো আয়োজনে উপস্থাপনায় ছিলেন মাহমুদা মাহা।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে