সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তান : মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বন্ধই করে দিল তালেবান

news-image

কাবুলের আভিসেনা ইউনিভার্সিটিতে ছাত্র আর ছাত্রীদের মধ্যে এভাবে পর্দা তুলে দেওয়া হয়েছিল আগেই। এবার আর মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগই থাকল না।

আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আবারও বন্ধ করে দিয়েছে কট্টর তালেবান সরকার। তালেবান সরকারের উচ্চশিক্ষামন্ত্রী এক চিঠিতে বিশ্ববিদ্যালয়গুলোকে এ নির্দেশনা দিয়ে বলেছেন, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

বিবিসি লিখেছে, এই নিষেধাজ্ঞার ফলে তালেবান শাসনে আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ আরও সীমিত হল। মাধ্যমিক পর্যায়ের বেশিরভাগ স্কুলে আগেই ছাত্রীদের পড়ানো বন্ধ করা হয়েছে।

তবে মেয়েরা কোন কোন বিষয় পড়তে পারবে, তার ওপর বিধিনিষেধ দিয়ে রেখেছিল তালেবান কর্তৃপক্ষ। বলে দেওয়া হয়েছিল, ভেটেরিনারি, প্রকৌশল, অর্থনীতি এবং কৃষি শিক্ষা মেয়েদের জন্য নয়। আর সাংবাদিকতায় মেয়েরা পুরোপুরি নিষিদ্ধ।

<div class="paragraphs"><p>বোরকায় ঢাকা আফগান নারী পেরুচ্ছেন তালেবানের তল্লাশি চৌকি। </p></div>

বোরকায় ঢাকা আফগান নারী পেরুচ্ছেন তালেবানের তল্লাশি চৌকি।

|গত বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর তাদের কট্টর ইসলামিক কানুনগুলোও ফিরতে শুরু করে।

বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাসরুমে ছাত্রীদের বসার জায়গা ছাত্রদের থেকে আলাদা করার জন্য পর্দার ব্যবস্থা করার পাশাপাশি আসা-যাওয়ার গেইটও আলাদা করে দেওয়া হয়।

সে সময় নির্দেশনা দেওয়া হয়েছিল, কেবল নারী শিক্ষক বা বৃদ্ধ পুরুষরা শ্রেণিকক্ষে মেয়েদের পড়াতে পারবেন। এখন বিশ্ববিদ্যালয়ে সে সুযোগও বন্ধ হয়ে গেল।

সর্বশেষ নিষেধাজ্ঞার খবর আসার পর এক বিশ্ববিদ্যালয় ছাত্রী বিবিসিকে বলেন, তালেবান নারীর ক্ষমতাকে ‘ভয় পায়’ বলেই এ ধরনের নিয়ম করছে বলে তার ধারণা।

“ভবিষ্যতের পথে আমাদের সম্ভাবনার একমাত্র সেতুটাও তারা ধ্বংস করে দিল।

“আমি এখন কী বলতে পারি? আমি ভাবতাম, আমি পড়ালেখা চালিয়ে যাব, নিজের ভবিষ্যত পাল্টে দেব, জীবনকে আলোকিত করব। তারা সব ধ্বংস করে দিল।”

তালেবান দখলের পর আফগানিস্তানের শিক্ষা খাত খারাপভাবে প্রভাবিত হয়েছিল এবং

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী গত বছর আফগানিস্তান ছাড়ার সময়ই দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান, যাদের একসময় ওই মার্কিন বাহিনীই উৎখাত করেছিল।

সেসময় বিভিন্ন পেশাজীবীদের মত বিপুল সংখ্যক শিক্ষকও তালেবানি রোষের ভয়ে দেশ ছাড়েন। ফলে দেশটির শিক্ষাখাত দারুণভাবে হীনবল হয়ে পড়ে।

আরেক তরুণী বিবিসিকে বলেছেন, তালেবানের প্রত্যাবর্তনের পর নিজের শিক্ষাজীবন চালিয়ে নিতে গিয়ে তাকে নানা রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।

তিনি বলেন, লেখাপড়া করার জন্য নিজের ভাইদের সাথে, বাবার সাথে, সমাজের সাথে, সরকারের সাথে লড়তে হয়েছে আফগান নারীদের।

“শুধুমাত্র পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি আমরা। তারপরও আমি শুধু এটা ভেবে খুশি ছিলাম যে একদিন আমি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিটা নিতে পারব, আমার স্বপ্নটা পূরণ করতে পারব। এখন আমি নিজেকে কীভাবে সান্ত্বনা দেব?”

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে