সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলেনস্কি : বিবিসি

news-image

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবার বিদেশ সফরের পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা মার্কিন মিডিয়াকে জানিয়েছে, বুধবারই যুক্তরাষ্ট্রে সফরে আসছেন তিনি। সফরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কংগ্রেসে ভাষণ দিতে পারেন। বুধবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সফর প্রসঙ্গে দুই দেশের পক্ষ থেকে এখন কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ডেমোক্র্যাট হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বুধবার রাতে কংগ্রেসের সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি পূর্বাঞ্চলীয় বাখমুত রণক্ষেত্র পরিদর্শন করেছেন। মঙ্গলবার তিনি শহরটিতে যুদ্ধরত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি ইউক্রেনীয় সেনাদের ‘সাহস, সহনশীলতা এবং শক্তির’ জন্য ধন্যবাদ জানিয়েছেন। জেলেনস্কি সেনাদের পোশাক পরে ইউক্রেনীয় সেনাদের পদক পরিয়ে দিচ্ছেন এবং পূর্ব ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত সেনাদের প্রশংসা করছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে