সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙালি এখন আর ফকির-মিসকিনের জাতি নয় : স্থানীয় সরকার মন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাঙালি এখন আর ফকির-মিসকিনের জাতি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ও স্বাস্থ্য, কৃষিসহ সকল খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন।

মঙ্গলবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সারা বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত এবং উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করলেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে পারব৷

তাজুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুপরিকল্পিত ও দক্ষ নেতৃত্বের কারণেই পূর্ব পাকিস্তানের অসহায় জাতির ভাগ্য পরিবর্তন হয়েছিল। শত বঞ্চনা সহ্য করে বাঙালির জাতির মুক্তি এনে দিয়েছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ ২০০০ সালের মধ্যেই উন্নত দেশে পরিণত হতো। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বপ্ন ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের প্রেতাত্মা যারা ২৫ বছর শাসন শোষণ করেছে তারা আবারও দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরও বলেন, যত ষড়যন্ত্রই হোক না কেন, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।

মন্ত্রী বলেন, পাকিস্তানিরা আমাদের নিম্ন শ্রেণির মানুষ হিসেবে গণ্য করতো। সকল বিষয়ে আমাদের সঙ্গে বৈষম্য ছিল। এমনকি বাঙালিদের ঋণ দেওয়া হতো না। এগুলো প্রকট থেকে প্রকটতর হতে থাকে। যার চূড়ান্ত ফল স্বরূপ বঙ্গবন্ধুর ডাকে আমাদের এই মহান বিজয়। দেশকে ভালোবাসতে হলে, মানুষকে ভালোবাসতে হলে মুক্তিযোদ্ধাদের ভালোবাসতে হবে।

তিনি আরও বলেন, পাকিস্তানের চেয়ে প্রায় সকল সূচকে বাংলাদেশ এগিয়ে আছে৷ সামরিক বাহিনীর শাসনামলে কোনো দেশ উন্নতি করতে পারেনি। পাকিস্তান কখনও বাংলাদেশের সমকক্ষ হতে পারবেন না।

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর এবং অতিরিক্ত সচিব মলয় চৌধুরী বক্তব্য রাখেন। এসময় স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে