,

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে ব্রিটেন

news-image

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে নতুন করে ৩০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

এতে বলা হয়েছে, নতুন প্যাকেজে কয়েক লাখ রাউন্ড আর্টিলারির গোলা রয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) লাটভিয়ায় জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্সের (জেইএফ) শীর্ষ সম্মেলনে সুনাক এই ঘোষণা দেবেন বলে কার্যালয় থেকে নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যে বিবৃতিতে উল্লেখ করেছে, ‘আমরা ফেব্রুয়ারী থেকে এক লাখ রাউন্ডের বেশি গোলাবারুদ সরবরাহ করেছি ইউক্রেনে’।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর অভিযানের পর থেকেই ধারাবাহিকভাবে কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে ব্রিটেন। জেলেনস্কির সরকারকে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। ফলে ইউক্রেনীয় ভূখণ্ডে প্রতিনিয়ত পিছু হটছে রুশ বাহিনী।

 

সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯