শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল শুরু করোনার চতুর্থ ডোজ

আগামীকাল থেকে রাজধানীসহ সারা দেশে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকাল ৯টায় শুরু হবে এই কর্মসূচি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সিটি কর্পোরেশন, মেডিকেল কলেজ, জেলা ও উপজেলা হাসপাতালে দে‌ওয়া হবে টিকা। ঢাকায় প্রথম পর্যায়ে সাতটি কেন্দ্রে টিকা দেওয়া হবে। করোনার সম্মুখ যোদ্ধা, ষাটোর্ধ্ব, নানা জটিল রোগে আক্রান্ত ও অন্তঃসত্ত্বা নারীরা পাবেন এই টিকা।

তৃতীয় ডোজের চার মাস পর নেওয়া যাবে চতুর্থ ডোজ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চতুর্থ ডোজ দেওয়ার ক্ষেত্রে পরীক্ষামূলক প্রয়োগ থাকছে না। সরাসরি দেওয়া হবে টিকা।

দেশে এ পর্যন্ত ১৪ কোটির বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ, সাড়ে ১২ কোটি দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ পেয়েছে ৬ কোটির বেশি মানুষ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ