,

কাতার বিশ্বকাপে কে কী পেলেন

news-image

কাতার বিশ্বকাপের শিরোপা উঠেছে লিওনেল মেসির হাতে। আর্জেন্টিনা পেয়েছে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বজয়ের আনন্দে মেতেছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস এক ফাইনাল শেষে দেখা গেছে মেসির মুখে হাসি!

এর আগে কত কথা হয়েছে মেসিকে নিয়ে, বিশ্বকাপ ট্রফি না পেলে কিংবদন্তি হওয়া যায় না। কত অপমান, কত গ্লানি, কত অবহেলা সবকিছু ছাপিয়ে মেসির সাফল্যের পালকে যুক্ত হল বিশ্বকাপ ট্রফি নামক সোনার হরিণ।

এবারের কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে দলকে জেতানোর অনন্য রেকর্ড গড়েছেন মেসি। এছাড়া বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দু’বার সোনার বল পাওয়ার রেকর্ডও নিজে করে ফেললেন মেসি। মেসির থেকে এক গোল বেশি (৮) করে বুট জিতে নিয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এছাড়া আর্জেন্টিনার বারের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে বারবার গোল ফিরিয়ে দিয়ে বাজপাখি খেতাব পেয়ে এমিলিয়ানো মার্টিনেজের হাতে উঠল সোনার গ্লাভস।

একনজরে কাতার বিশ্বকাপ

চ্যাম্পিয়ন : আর্জেন্টিনা
রানার্স আপ : ফ্রান্স
সোনার বল : লিওনেল মেসি
সোনার বুট : কিলিয়ান এমবাপে
সোনার গ্লাভস : এমিলিয়ানো মার্টিনেজ
বিশ্বকাপের সেরা তরুণ তারকা : এনজো ফের্নান্দেজ
বিজয়ী আর্জেন্টিনার পুরস্কার মূল্য : ৪২ মিলিয়ন ডলার (৪ কোটি ২০ লক্ষ ডলার)
রানার্স আপ ফ্রান্সের পুরস্কার মূল্য : ৩০ মিলিয়ন ডলার (৩ কোটি ডলার)

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯