শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আ’লীগের বিজয় শোভাযাত্রা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রা শুরুর আগে আওয়ামী লীগ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন।

শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, মিরপুর রোড হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রায় আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মী অংশ নিয়েছেন। শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এত মানুষ হয়েছে, যে গুলিস্তান পার হয়ে গেছে। এ অবস্থায় তিনি নিজে গুলিস্তান থেকে মোটরসাইকেলে করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এসেছেন।

শোভাযাত্রায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নিয়েছেন। বিভিন্ন সংগঠনের বিভিন্ন ইউনিট ব্যানার নিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ