সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ১৪ দল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র’ প্রতিরোধে আগামী ১৯ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখাচিরন্তন প্রাঙ্গণে ঐতিহাসিক সমাবেশ করবে ১৪ দল।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে ক্ষমতাসীন এ জোট।

এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ১৪ দলের প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সুলতান আহমেদ বিশ্বাস, গণ-আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক অসিত বরুন রায়, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহম্মদ মুক্তা, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আলী ফারুকী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপনসহ ১৪ দলের নেতারা।

সভায় ১৪ দলের নেতারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছাশক্তির কারণেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।

গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে চলমান রাখতে কেন্দ্রীয় ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনিষ্ঠভাবে সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ১৪ দলের নেতারা।

সমাবেশে ৫ মিনিটের মধ্যে কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের বক্তব্য শেষ করার জন্য অগ্রিম অনুরোধ জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সমাবেশের মঞ্চে ১৪ দলের ১৪ জন নেতা উঠবেন। সমাবেশে প্রত্যেক দলের দুটি করে ব্যানার আনার নির্দেশ দেন।

এছাড়া প্রতিটি ওয়ার্ড থেকে ১৪ দলের ব্যানার নিয়ে সমাবেশে আসতে হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী