সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন ইউনিটে নিয়োজিত ১১ অতিরিক্ত পুলিশ সুপার ও ৭ সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এদিকে পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতির পরীক্ষা ২০২২ এর কেন্দ্রীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

তালিকায় বলা হয়- এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৩৪ জন।

এছাড়া এএসআই থেকে এসআই (নিরস্ত্র) পদে ৩২৭ জন, এটিএসআই থেকে টিএসআই পদে ১২৮ জন, কনস্টেবল থেকে এটিএসআই পদে ২২৪ জন, কনস্টেবল থেকে নায়েক পদে ৫ হাজার ৩৫২ জন, কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে ৭৪৬ জন এবং নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮২৪ জন।

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত