শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সয়াবিন তেলের দাম কমল

news-image

নিজস্ব প্রতিবেদন : অবশেষে সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা এল। বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৮৭ টাকা লিটারে তেল বিক্রি হবে; বর্তমানে যেটি ১৯২ টাকায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ৯০৬ টাকায় বিক্রি হবে। যেটির বর্তমান বাজার দর ৯২৫ টাকা।
নতুন মূল্য ১৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী লুজ সয়াবিন তেল প্রতি লিটার ১৬৭টাকায় বিক্রি হবে;যেটি বর্তমানে ১৭২ টাকায় বিক্রি হচ্ছে।
আর পাম ওয়েলের দাম কমছে লিটারে ৪টাকা। বর্তমান ১২১ টাকা থেকে দাম করে ১১৭ টাকায় বিক্রি হবে।

১৩ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার আলোচনার আলোকে সয়াবিনের নতুন দাম নির্ধারণ করা হলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দফায় দফায় সয়াবিনের দাম বাড়ানোর ফলে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এমতাবস্থায় দাম কমানোর সিদ্ধান্ত নিল বাণিজ্য মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ