,

১০০ কোটি নিলেন ‘পাঠান’ শাহরুখ; বাকিরা?

news-image

অনলাইন ডেস্ক : আগামী ২৫ জানুয়ারি সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় বলিউডের নতুন স্পাই থ্রিলার ‘পাঠান’। দীর্ঘ চার বছর বিরতির পর পাঠানের হাত ধরে রুপালি দুনিয়ায় কামব্যাক কিং খানের। ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে ভক্তদের মন হরণ করে নিয়েছেন শাহরুখ।

সিনেমার সেট থেকে ‘পাঠান শাহরুখের’ লুকে ফিদা দর্শক। এই ছবিতে অভিনয়ের জন্য কত কোটি পকেটে পুরেছেন বলিউড কিং?

সূত্র জানাচ্ছে, পাঠানে অভিনয়ের জন্য ১০০ কোটি পারিশ্রমিক নিয়েছেন বলিউড বাদশা। পাঠানের সৌজন্যে ফের শাহরুখ-দীপিকা জুটির অন স্ক্রিন কেমিস্ট্রির স্বাদ আস্বাদন করতে পারবে বলিউড মুভি লাভার্স।

জানা গেছে, পাঠানের জন্য দীপিকা নিয়েছেন ২০ কোটি। আর জন? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শাহরুখের কোস্টার জন আব্রাহামের পকেটে গেছে ৪০ কোটি। তবে, ‘পাঠান’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করা সালমান তার ক্ষণিকের উপস্থিতির জন্য কত পারিশ্রমিক পেয়েছেন- তা জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির