,

ফারদিনের আত্মহত্যার ‘প্রমাণ’ দেখতে গেলেন বুয়েট প্রতিনিধিদল

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর আত্মহত্যা করেছেন মর্মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বক্তব্যের ‘তথ্য-প্রমাণ’ দেখতে ও জানতে তাদের আহ্বানে রাজধানীর মিন্টো রোডে সংস্থাটির কার্যালয়ে গেছে বুয়েট শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করে দলটি। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ফারদিন ‘হত্যা’র বিষয়ে ডিবির বক্তব্যের প্রতিক্রিয়ায় পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ স্থগিত করে তারা। গোয়েন্দা পুলিশের তথ্য-প্রমাণ দেখে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে গণমাধ্যমকে বলেছে প্রতিনিধিদলটি।

গতকাল বুধবার ফারদিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শেষে ডিবি জানায়, তিনি আত্মহত্যা করেছেন। এর প্রতিক্রিয়া জানাতে আজ সকাল ১০টায় বুয়েট শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ডাকে বুয়েটের একদল শিক্ষার্থী।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯