শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসে ঢাকার কোন রাস্তা কখন বন্ধ থাকবে

news-image

প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য সব ধরনের যানবাহনকে ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত বিকল্প রাস্তায় চলাচলের পরামর্শ দিয়েছে ডিএমপি মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকালে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য সব ধরনের যানবাহনকে ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত বিকল্প রাস্তায় চলাচলের পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনারগাঁও ক্রসিং থেকে ফার্মগেট, খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং এবং রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

এছাড়া, শ্যামলী শিশু মেলা ক্রসিং ও ৬০ ফিট থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত; মহাখালী, জাহাঙ্গীর গেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত এবং লাভ রোডের পূর্ব মাথা, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত; সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশে রাস্তা, কৃষি বিশ্ববিদ্যালয় রাস্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত সড়ক যান চলাচলের জন্য বন্ধ থাকবে।

যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থানের পরামর্শ দেওয়ার পাশাপাশি গাড়ির ড্রাইভারের মোবাইল ফোন নম্বর গাড়ির উইন্ড শিল্ডের দৃশ্যমান স্থানে প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের স্টিকার যুক্ত গাড়িকে বিজয় সরণি ক্রসিং/উড়োজাহাজ ক্রসিং/প্রতিরক্ষা গ্যাপ এবং মিরপুর-১০ ক্রসিং হয়ে জাতীয় প্যারেড মাঠে প্রবেশের অনুরোধ করা হয়েছে।

এছাড়া ১৬ ডিসেম্বর সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে ৪টা থেকে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা সাভার স্মৃতিসৌধে আসা-যাওয়া করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ উপলক্ষে ১৫ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলোকে গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে। অনুরূপভাবে আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী গাড়ির চালক/ব্যবহারকারীকে যানবাহনগুলো নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশের অনুরোধ করা হয়েছে।

এছাড়া টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনগুলো কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ