শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলন মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত হতে বললেন কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আবারও আন্দোলন মোকাবিলা হবে। আন্দোলনে হবে, নির্বাচনেও হবে। প্রস্তুত হয়ে যান।’

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক নেতা বলেছেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছেন। ঘোষণা দেবেন। রাষ্ট্র মেরামতের রূপরেখা আপনারা, বিএনপি তৈরি করবে! যাদের হাতে ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্টের রক্তের দাগ।’

তিনি বলেন, ‘আমাদের ২১ নেতাকর্মীর রক্ত যাদের হাতে, তারা করবে রাষ্ট্র মেরামত! বঙ্গবন্ধুর খুনিদের দায়মুক্তি দিতে যারা সংবিধানে পঞ্চম সংশোধনী কলমের এক খোঁচায় করেছিল।’

বিএনপির উদ্দেশে কাদের আরও বলেন, ‘৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, এরা করবে রাষ্ট্র মেরামত! যারা আমার দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে; যারা দণ্ডিত হয়েছে, ৭ বছরের জেল, এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে বাংলাদেশের আদালতে। আর রাজনীতি করবো না মুচলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে, তিনি হবেন আপনাদের নেতা!’

শেখ হাসিনা প্রতিটা মুহূর্ত ঝুঁকির মধ্যে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এত ঝুঁকিপূর্ণ রাজনৈতিক জীবন এদেশে পঁচাত্তরের পরে করো জীবনে আসেনি। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।

‘শেখ হাসিনার অপরাধ নিজের টাকায় পদ্মা সেতু। এক দিনে ১০০ সেতু উদ্বোধন করেছেন। আগামী ২১ ডিসেম্বর ১০০ রাস্তার উদ্বোধন করবেন। মাসের শেষে তরুণ প্রজন্মের ড্রিম প্রোজেক্ট মেট্রোরেল’ বলেন ওবায়দুল কাদের।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ