সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে পর্নোগ্রাফি বিক্রির অপরাধে গ্রেপ্তার ৫

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে নলডাঙ্গা খাজুরা, চাঁদপুর ও ঠাকুর লক্ষীকুল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মনিরুল ইসলাম (২৭), বিদ্যুৎ কুমার (৩২), আল-আমিন (২২), শাহিন আলম (৩০) ও মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ (৩২)।

র‌্যাব-৫ জানায়, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার খাজুরা, চাঁদপুর ও ঠাকুর লক্ষীকুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানকালে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছে থেকে ৫টি সিপিইউ, ১১টি হার্ডডিস্ক, ৫টি মনিটর, ৫টি কি-বোর্ড, ৫টি মাউস, ১৩ টি কম্পিউটার ক্যাবল ও একটি এসএসডি কার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর