সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

মৃতরা হল- ওই গ্রামের সেনাসদস্য শিপন মুন্সীর ছেলে কাফিন (৭) ও সাফিন (৫)।

প্রতিবেশী এনামুল হোসেন জানান, কাফিন কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ও সাফিন স্কুলে আসা যাওয়া-করত।

বুধবার সকালে স্কুল থেকে ফিরে বাসায় এসে বাড়ির পাশে খেলতে যায়। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়।

খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. ফাল্গুনী রানী সাহা বলেন, শিশু ২টিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর