সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির আরও ৫ নেতার ডিভিশন চেয়ে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলটির আরও পাঁচ নেতাকে ডিভিশনের সুযোগ সুবিধা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) এ আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আবেদনকারী অন্য তিনজন হলেন- ফজলুল হক মিলন, বরিশালের আবুল হোসেন ও আব্দুস সালাম।

এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ বলেও জানান এই আইনজীবী।

সকালে সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলীর আদালতে মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসের সঙ্গে আরও পাঁচজনের পক্ষে কারাগারে ডিভিশন সুবিধা চেয়ে সম্পূরক আবেদন করেন। পরে ওই আবেদন শুনে আদালত আগামীকাল বৃহস্পতিবার আদেশের জন্য রাখেন। এদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিষয়টি খোঁজ নিয়ে আদালতকে জানাবেন বলে জানান।

আদালতে বিএনপি নেতাদের শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ, সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসিমসহ বিএনপিপন্থী আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

গত ৭ ডিসেম্বর বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হয় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকনসহ ৪৫০ জন।

পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে ৪৪৫ জনকে কারাগারে পাঠায় আদালত।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে