সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কথা রাখলেন পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির প্রিয় দল আর্জেন্টিনা। প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। আর তার স্বামী শরিফুল রাজ ব্রাজিলের ঘোর সমর্থক। গেল ১০ তারিখ রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সেমিতে পৌঁছে যায় পরীর দল আর্জেন্টিনা।

ওদিন রাতে খেলা শুরু আগে পরী তার স্বামীকে বলেছিলেন, ‘আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব, প্রমিস।’ যা তিনি শেয়ার করেন তার ফেসবুকে।

এবার সে কথাই রাখলেন পরীমনি। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে ‘কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২’র প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ের সুবাদে পৌঁছে গেছে স্বপ্নের ফাইনালে। এর পরই উচ্ছ্বসিত পরী ব্রাজিলের জার্সি পড়া ছবি ফেসবুকে শেয়ার করেন।

আর ক্যাপশনে লিখেছেন, ‘বলেছিলাম আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব। এই যে ডে ওয়ান! রাজ ভালো থাইক্কো।’

অপরদিকে স্বামী রাজকেও দেখা গেছে আর্জেন্টিনার জার্সি পড়তে। সঙ্গে শুভেচ্ছা জানিয়েছে, পরী ও তার প্রিয় দলকে। সব মিলিয়ে বলা যায়, খেলাকে কেন্দ্র করে দারুণ খুনসুটিতে মেতেছেন রাজ-পরী।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে