সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের অন্যতম গুণী নির্মাতা ও অভিনেতা আমজাদ হোসেন। না, তার পরিচয় এটুকুতে সীমাবদ্ধ নয়। তিনি গীতিকার ও চিত্রনাট্যকার এবং লেখক হিসেবেও ছড়িয়েছেন দ্যুতি। সমৃদ্ধ করেছেন দেশের সংস্কৃতিকে। বরেণ্য এই চলচ্চিত্রকার ২০১৮ সালের ১৪ ডিসেম্বর না ফেরার দেশে চলে গেছেন।

আজ বুধবার তার চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাকে স্মরণ করে তার নিজ জন্মভূমি জামালপুরে এক শোক র‌্যালির আয়োজন করা হয়েছে। আমজাদ হোসেন চর্চা কেন্দ্র, জামালপুরের উদীচী, খেলাঘরসহ মোট ৭৪টি সংগঠনের অংশগ্রহণে এ শোক র‌্যালি সকাল ১০টায় জামালপুর বকুলতলা মোড় থেকে শুরু হয়ে আমজাদ হোসেনকে কবর দেয়া পৌর কবরস্থানে গিয়ে শেষ হবে। এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানাবেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও জামালপুরের সর্বস্তরের মানুষ। দিনব্যাপী কোরানখানি, বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এসব সংগঠনের পক্ষ থেকে।

এছাড়াও এদিন আমজাদ হোসেনের সারা জীবনের কর্মস্থল এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আমজাদ হোসেন স্মরণ সভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ বরেণ্য চলচ্চিত্রকার স্মরণে শোক র‌্যালিতে নেতৃত্ব দেবেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। জামালপুর ছাড়াও এদিন রাজধানীর শ্যামলীতে দোয়ার আয়োজন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিতে আমজাদ হোসেন স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

আমজাদ হোসেনের দুই পুত্র সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান। তারা দুজনেই পরিচালক ও চিত্রনাট্যকার। উল্লেখ্য, চলচ্চিত্রকার আমজাদ হোসেন ১৯৬১ সালে ‘তোমার আমার’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন এবং চলচ্চিত্র পরিচালনা করে খ্যাতি অর্জন করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র আগুন নিয়ে খেলা (১৯৬৭)। পরে তিনি নয়নমনি (১৯৭৬), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), ভাত দে (১৯৮৪) চলচ্চিত্রের মাধ্যমে প্রশংসিত হন। এছাড়াও সুন্দরী, জন্ম থেকে জ্বলছি ও কসাই চলচ্চিত্রের মাধ্যমে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।

আমজাদ হোসেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ১২বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। এছাড়া ছয়বার বাচসাস পুরস্কার পেয়েছিলেন তিনি। পেয়েছেন সম্মানজনক একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারও। ছাড়া সাহিত্য রচনার জন্য দুইবার অগ্রণী শিশু সাহিত্য পুরস্কারসহ একাধিক পুরস্কার লাভ করেন।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে