সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ রান তুলতেই ৩ উইকেট হারাল ভারত

news-image

অনলাইন ডেস্ক : বড় ধাক্কা খেলো ভারত। ফিরে গেছেন বিরাট কোহলি। মাত্র ১ রান করেই তাইজুলের শিকার ভারতীয় ক্রিকেটের এই সুপার স্টার। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি কোহলির। ফলে খানিকটা স্বস্তি পেল বাংলাদেশ।

এদিকে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপাকে ভারত দল। ৭ রানের ভেতর ৩ উইকেট হারিয়েছে ভারত। দলীয় ৪১ রানে শুভমান গিলকে ফেরান তাইজুল। দ্বিতীয় উপলক্ষ এনে দেন খালেদ, ফেরান ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলকে। আর দলীয় ৪৭ রানে ফিরলেন কোহলি।

২১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান। ৫ রান নিয়ে মাঠে আছেন চেতেশ্বর পুজারা। রিশভ পান্ত নিয়েছেন ১ রান।

এর আগে টসে জিতে ব্যাটিং করতে নামে ভারত।

আজ বাংলাদেশ দলে অভিষেক হয়েছে জাকির হাসানের। তিনি সাকিব আল হাসানের কাছ থেকে টেস্ট ক্যাপ নেন। সম্প্রতি ভারত এ দলের বিরুদ্ধে বীরোচিত ১৭৩ রান করে ম্যাচটি ড্র করার কৃতিত্বের সুবাদে তিনি টেস্ট দলে জায়গা পেয়েছেন। এছাড়া তিনি জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ স্কোরার।

বাংলাদেশ একাদশে আছে পরিবর্তনের ছোঁয়া। অভিষেক হয়েছে জাকির হাসানের। তামিম ইকবালের পরিবর্তে জাকিরকে দেখা যাবে ওপেনে। তবে একাদশে নেই মুমিনুল হক। দুই বিশেষজ্ঞ পেসার ও স্পিনার রয়েছে একাদশে।

ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজে ২-১-এ সিরিজ জিতে এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে বাংলাদেশ। অবশ্য শেষ একদিনের ম্যাচে এই চট্টগ্রামেই ভারত বড় ব্যবধানে জয় পেয়ে তাদের আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে। ফলে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে।

বাংলাদেশ একাদশ : জাকির হাসান, নাজমুল হাসান শান্ত, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ।

ভারত একাদশ : লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ প্যান্ট, রবিচন্দ্রন আশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে